The Global Voices Lingua project hopes to bring GV content to new linguistic audiences - Details

Also in:

দেশ:
কিরগিজস্তান
বিষয়:
ছবি তোলা, খেলাধুলা, যুবা
ভাষা:
রুশ, ইংরেজী

 

হাড় কাপানো শীত শেষ হচ্ছে, আর কিরগিজস্তান অপেক্ষায় রয়েছে গরম এক বসন্তের: র‌্যালি, বিক্ষোভ মিছিল আর অন্যান্য রাজনৈতিক কর্মসূচী নিয়ে। আচ্ছা আমরা এই অশেষ রাজনীতির বিষয়টি এড়িয়ে বরং সৌন্দর্য নিয়ে কথা বলি। কিরগিজস্তানের শীতের ছবি কেমন ছিল?

লাইভজার্নাল ব্যবহারকারী ডক্টরমরো বিখ্যাত কিরগিজ অভিনেতা সুইমেঙ্কুল চোক্মোরভের কিছু অনন্য ছবি পোস্ট করেছেন। এইসব ছবির সাথে দেয়া গল্পগুলোও অনন্য। পুরানো ফিল্মের একজন ভক্ত আছেন ডিজেল ইন্টারনেট ফোরামে। একবার কয়েকজন মহিলা তাকে একগুচ্ছ পুরানো ছবি দেয়। সেগুলোকে স্ক্যান করেন আর আবিস্কার করেন যে এগুলো “ইসিক-কুলের উজ্জ্বল লাল পপিগুলো” চলচ্চিত্রের স্ক্রিন টেস্টের আর এটা চলচ্চিত্রায়নের সময়কার কিছু অনন্য ছবি। সেই ব্যক্তি ডক্টরমরোকে অনুগ্রহ করে সেইসব ছবি দেন আর তিনি তার ব্লগে এগুলো প্রকাশ করেন:

Kyr

তার ব্লগে এরকম আরো কিছু অনন্য ছবি দেখেন। লাইভজার্নাল ব্যবহারকারী আজামাত ইমানালিভ বা আজিক তার ২০০৭ সালের আমেরিকা ভ্রমণের মজার নোটের একটি অংশ লিখেছেন অনেক ভালো ছবিসহ। আজিকের ভ্রমণের নোট পড়ুন, ছবি দেখুন আর জানুন সাধারণ কিরগিজস্তানী কিভাবে আমেরিকাকে ব্যাখ্যা করে! আপনি কি জানেন যে অনেক কিরগিজস্তানী হকি খেলা পছন্দ করেন? আপনি কি জানেন যে সম্প্রতি কিরগিজস্তানে হকি চ্যাম্পিয়নশিপ হয়েছে? না? তাহলে দেখেন, প্রমাণ পান আর অনন্দিত হন! আজিককে ধন্যবাদ যে এই চ্যাম্পিয়নশিপে গিয়ে অনেক ছবি তুলেছেন।

Azzik
আরো হকি খেলার ছবি এখানে দেখেন। লাইভজার্নাল ব্যবহারকারী _জেপেগ কাজাকিস্থানের স্নোবোর্ড প্রতিযোগিতায় গিয়েছিলেন। কিরগিজ স্নোবোর্ডারদের ফলাফলে হতাশ হয়েছেন তিনি, কিন্তু ঘন কুয়াশা সত্ত্বেও ভালো ছবি তুলেছেন।

Snowboarding

ফ্লিকারে শেষ বরফের ছবি দেখেন! লাইভজার্নাল ব্যবহারকারী নুরাইকা যেমন বলেছেন:

ফেব্রুয়ারী আমাদেরকে চেরির ঢেউ দিয়েছে আর শেষ বরফের চুমু পাঠিয়েছে। একটু দু:খজনক যে শীঘ্রই আমরা আর বরফ দেখব না…

বরফব্লগ বিদায়! অস্থির কিরগিজস্তানে রঙ্গীন আর কাজের বসন্তব্লগ আসছে!

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .