The Global Voices Lingua project hopes to bring GV content to new linguistic audiences - Details

Also in:

ব্রুনাই- অস্ট্রেলিয়া যুদ্ধের স্মৃতিসৌধ

2009-01-05 @ 16:47 EST · মূল লেখাটি পোস্ট করেছেন সেনর পাবলো

অনুবাদ করেছেন রেজওয়ান · মূল লেখাটি দেখুন


দেশ:
ব্রুনাই, অস্ট্রেলিয়া
বিষয়:
ইতিহাস, ভ্রমণ, যুদ্ধ এবং সংঘর্ষ, আন্তর্জাতিক সম্পর্ক, রাজনীতি
ভাষা:
বাহাসা, ইংরেজী

 

Brunei-Australia War Memorial
ছবি আনাক ব্রুনাইয়ের সৌজন্যে

আনাক ব্রুনাই লিখেছেন সম্প্রতি মুয়ারা সৈকতে ব্রুনাই আর অস্ট্রেলিয়ার বিশিষ্টজনদের দ্বারা উদ্বোধন করা ব্রুনাই- অস্ট্রেলিয়া যুদ্ধ স্মৃতিসৌধের ব্যাপারে। রাজধানী বন্দর সিরি বেগাওয়ান থেকে মাত্র ১৩ কিমি দূরে এই সৌধ অবস্থিত এবং এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অস্ট্রেলিয়ার যুদ্ধপ্রবীণরা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে ১৯৪৫ সালের জুন মাসে অস্ট্রেলিয়ানদের মুয়ারা বা ‘সবুজ সৈকতে' অবতরণকে স্মরণ করতে এ সৌধ নির্মিত হয়েছে। এটি ব্রুনাই ও অস্ট্রেলিয়ার মানুষের মধ্যকার সহযোগীতার স্মরণ ও করে। অপারেশন ওবিওই ৬ এর অভিযানে অস্ট্রেলিয়ানরা যে জায়গায় অবতরণ করেছিলেন সেটাই স্মৃতিসৌধের স্থান। স্মৃতিসৌধের সাথে আছে একটা প্যানেল যাতে ব্রুনাই অপারেশনের বিস্তারিত বলা আছে।

আনাক ব্রুনাই বলছেন:

অস্ট্রেলিয়ার কালো গ্রানাইট বিশেষভাবে সম্মান জানায় সেই ১১৪ জন অস্ট্রেলিয়ানকে যারা অপারেশন ওবিওই ৬ এর সময়ে নিহত হয়েছিলেন আর সেই ২২১ জনকে যারা আহত হয়েছিলেন। ফলকে লেখা আছে “স্মৃতিতে ১৯৪৫” আর এটা ঘিরে আছে এই কথাগুলো “ব্রুনাই- অস্ট্রেলিয়া স্মৃতিসৌধ” ইংরেজী, মালাউয়ি আর জাভি ভাষায়।

বোর্নিওতে অন্যান্য যে অস্ট্রেলিয়ার স্মৃতিসৌধ আছে তার মধ্যে আছে লুবুয়ান আর সান্দাকানেরটা।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .