জ্যাবারওক ‘দি বুক অফ রাম' বইটির একটি সমালোচনা পোস্ট করেছে। এর লেখক মিথোলজিস্ট (লোককাহিনী গবেষক) দেবদত্ত পাটনায়েক দেখাচ্ছেন: “কিভাবে রামের কাহিনী যুগ যুগ ধরে সময় ও বক্তার দৃষ্টিভঙ্গী অনুযায়ী রুপান্তরিত হয়ে মানুষের মুখে মুখে ফিরেছে।”
ভারতের প্রবীন সাংবাদিক এবং লেখক এম জে আকবরমনে করেন যে গত বছর মুম্বাই জঙ্গী হামলার পেছনের লোকদের বিরুদ্ধে ব্যবস্থা নেবার প্রক্রিয়া থেকে সরে গেছে ভারত। তিনি স্মরণ করিয়ে দিচ্ছেন যে “বিস্মৃতির অতলে তলিয়ে যাওয়া আরেকটি এরকম হামলা ডেকে আনবে।”
ইরাক থেকে লায়লা আনোয়ার আসন্ন ঈদুল আজহার দিনে ১০০০ জন ইরাকীর মৃত্যুদণ্ড হতে পারে এই সংবাদের উপর মন্তব্য করেছেন যা পড়তে পারবেন এখানে।
আমি বাংলায় কথা কই।
আমি বাংলার কথা কই।
আমি বাংলায় ভাসি, বাংলায় হাসি
বাংলায় জেগে রই।
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে খেপে গিয়ে করি
বাংলায় চিৎকার।