আগামী অক্টোবরের চার তারিখে নির্ধারিত মালদ্বীপের রাষ্ট্রপতি নির্বাচন পিছিয়ে যাবার উপর মন্তব্য করছেন সেদেশী ব্লগার মোহামেদ নাশীদ এবং এর পরে কি হতে পারে তাও অনুমান করছেন।
এ টাইম টু রিফ্লেক্ট ভারতের মুম্বাইয়ে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার টেলিভিশন কাভারেজ নিয়ে প্রশ্ন তুলেছে কারন তাদের অনেকেই অতিরন্জন ও হলুদ সাংবাদিকতার আশ্রয় নিয়েছে।
ব্যাক টু বাংলাদেশ সিলেটের মনিপুরী সম্প্রদায়ের বর্ণীল রাস উৎসবের কিছু চমৎকার ছবি পোস্ট করেছে। রাধা এবং কৃষ্ণের ভালবাসা উদযাপনের জন্যেই এই উৎসব অনুষ্ঠিত হয় প্রতি বছর।
দ্য ঢাকা প্রজেক্ট, একটি সংগঠন যা ঢাকায় অবস্থিত বস্তির ছেলেমেয়েদের সাহায্য করে, তাদের ব্লগের একটি লেখায়, তাদের কিছু বাচ্চাদের জার্মানি ভ্রমনের কথা জানাচ্ছেন
আমি বাংলায় কথা কই।
আমি বাংলার কথা কই।
আমি বাংলায় ভাসি, বাংলায় হাসি
বাংলায় জেগে রই।
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে খেপে গিয়ে করি
বাংলায় চিৎকার।
সব পোস্ট দেখুন বিভাগ অনুযায়ী
সহায়তা করুন: GV গ্লোবাল ভয়েসেস অনলাইন: বাংলা ভার্সন