The Global Voices Lingua project hopes to bring GV content to new linguistic audiences - Details

Also in:

দেশ:
ক্যাটেগরীবিহীন
বিষয়:
শিল্প ও সংস্কৃতি, চলচ্চিত্র
ভাষা:
ইংরেজী

 

ইউ টিউবের সিটিজেন নিউজ চ্যানেল সবাইকে নাগরিক সাংবাদিকতার এক প্রতিযোগীতায় অংশগ্রহণের আহ্বান জানিয়ে একটি ভিডিও প্রকাশ করেছে। তারা এ লক্ষ্যে ইংরেজী ভাষার তিন মিনিটের কম দৈর্ঘের ভিডিও জমা নেবে। এর বিষয় হবে আপনার সমাজের এমন কোন লোককে পরিচয় করিয়ে দেয়া যার সম্বন্ধে পৃথিবীর সবার জানা উচিৎ বলে আপনি মনে করেন। এই প্রতিযোগীতার পুরস্কার এবং অন্যান্য তথ্যাবলী আগামী সেপ্টেম্বরে জানানো হবে। নীচে অংশগ্রহণের আমন্ত্রণ জানানো ভিডিওটি দেয়া হল:

যে সব সমাজের মাতৃভাষা ইংরেজী নয় তাদের জন্যে একটি সহায়ক তথ্য, ইংরেজীতে ডাবিং করে অথবা সাব-টাইটেল দিয়ে (ডটসাব সাবটাইটেলের জন্যে একটি ভাল প্রযুক্তি) প্রতিযোগীতায় অংশ নেয়া যাবে। চলুন অপেক্ষা করি এর শর্তাবলী আর বিভিন্ন নির্দেশিকার জন্যে। তবে ঐ ভিডিওর মন্তব্য অংশে ব্যাখ্যা করা আছে যে ১৩ বছরের বেশী বয়সী যে কেউ এই প্রতিযোগীতায় অংশ নিতে পারবে।

মন্তব্য করুন: