The Global Voices Lingua project hopes to bring GV content to new linguistic audiences - Details

Also in:

This is a ভিডিও post
দেশ:
জাপান, মালাউই, ব্রাজিল, যুক্তরাষ্ট্র
বিষয়:
শিল্প ও সংস্কৃতি, চলচ্চিত্র, প্রচার মাধ্যম
ভাষা:
ইংরেজী

 

গ্লোবাল লাইভস প্রোজেক্ট
গ্লোবাল লাইভস প্রোজেক্ট একটি বিশ্বব্যাপী উদ্যোগ যা চেষ্টা করেছে পৃথিবীর বিভিন্ন অঞ্চলের দশজন লোকের জীবন ২৪ ঘন্টার জন্য পর্যবেক্ষণ করে তা ভিডিওতে ধারন করতে। এই ২৪০ ঘন্টার ভিডিও চিত্র একসাথে একটি স্থাপনায় দেখানো হবে যেখানে একজন দশটি ভিন্ন কামরার ভিতর দিয়ে হেটে যেতে পারবে যেখানে একেকটিতে একেক জনের জীবনচিত্র দেখানো হবে আর একটি কেন্দ্রস্থলে ১০টি স্ক্রীনে সব একসাথে দেখা যাবে। এই ওয়েবসাইটে তাদের প্রকল্প উপস্থাপনা আছে যেখানে তারা বলছে যে তাদের লক্ষ্য কি, কি করে তারা তা অর্জন করতে চায় আর এই সম্পর্কে আরো তথ্য রয়েছে।

তারা চেষ্টা করছে আমাদের গ্রহের বৈচিত্রতা তুলে ধরতে, যে কোন লোককে দেখানো যে অন্যদের জীবন কেমন, সবটুকু্ই দেখানো হয় কোন পান্ডুলিপি বা সম্পাদনা ছাড়া। এই ভিডিও শুধু প্রদর্শনীর সময় পাওয়া যাবে না, সবকিছূ অনলাইনে থাকবে, মানুষের অভিজ্ঞতার একধরণের অনলাইন ভিডিও বিশ্বকোষ হিসেবে।

তারা এশিয়া, পূর্ব ইউরোপ আর আফ্রিকার ভিডিও নির্মাতা খুঁজছে, এবং খুঁজছে প্রদর্শক যারা ২০ মিটার আয়তনের এই প্রদর্শনী দেখাবে, খুঁজছে অনুবাদক আর বিনিয়োগকারী। তাদের ওয়েবসাইটে আরো তথ্য পাওয়া যাবে। এই পযন্ত সান ফ্রান্সিস্কোতে তারা একজন আমেরিকান কেবলকার চালককে নিয়ে আর একজন ব্রাজিলিয়ান সংগীতশিল্পী/ নগর পারমিট ইন্সপেক্টর এর উপর ভিডিও চিত্র তুলেছে, আর মালাউ এবং জাপানে একটি করে ভিডিওচিত্র।

মূল লেখাটি পোস্ট করেছেন জুলিয়ানা রিঙ্কন প্যারা

জবাব দিয়ে যান