The Global Voices Lingua project hopes to bring GV content to new linguistic audiences - Details

Also in:

দেশ:
ইরান
বিষয়:
শিক্ষা, লিঙ্গ, মানবাধিকার, আইন, প্রতিবাদ, ধর্ম
ভাষা:
ফার্সী

 

এ মাসের শুরুর দিকে উত্তর- পশ্চিম ইরানের জাঞ্জান বিশবিদ্যালয়ের ছাত্ররা একটা ভিডিও রেকর্ড করে আপলোড করেছে যেখানে তাদের স্কুলের ভাইস-প্রেসিডেন্ট হাসান মাদাদিকে তার সার্টের বোতাম খোলা অবস্থায় দেখানো হয়েছে এবং একজন ছাত্রীর সাথে যৌন সম্পর্ক করার প্রস্তুতিরত অবস্থায় এই ভিডিও ধারণ করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। বেশ কয়েক ইরানি ওয়েবসাইট আর ব্লগ বলেছে যে এই ছাত্রী তার বিশবিদ্যালয়ের ইসলামিক ছাত্র এসোসিয়েশনকে আগে জানিয়েছিল যে ভাইস প্রেসিডেন্ট তার উপর চাপ প্রয়োগ করছে যৌন সম্পর্ক স্থাপনের জন্য।

কিরমানশাহ বিশবিদ্যালয়সহ অন্যান্য ইরানি বিশবিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা এর আগেও কমকর্তাদের দ্বারা যৌন নীপিড়নের অভিযোগ করেছে যার কোন ফলাফল দেখা যায় নি। এই ক্ষেত্রে সিটিজেন মিডিয়ার প্রভাব পরিষ্কার দেখা গিয়েছে: ছাত্ররা তা ব্যবহার করে এক সপ্তাহ ধরে বিক্ষোভ করেছে যার ফলে শেষে ভাইস প্রেসিডেন্টকে সাসপেন্ড করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট ক্ষমা চেয়ে ছাত্রদের ধন্যবাদ জানিয়েছেন।

এখানে ভিডিওতে দেখা যাবে একজন খুব বিভ্রান্ত বিশ্ববিদ্যালয়ের ভাইস প্রেসিডেন্ট যে সব ছাত্র চিত্র গ্রহণ করছে তাদের হুকুম শুনছেন। ১০ দিনের কম সময়ে এই ভিডিও ৬৭,০০০ বারের বেশী দেখা হয়েছে।

ইরানি ব্লগার আসমাউন আবি লিখেছেন (ফার্সী ভাষায়):

আমি এমন একটা দেশে বাস করি যেখানে শুধু পর্দা দেখা যায়। আমি এমন একটি দেশে বাস করি যেখানে আমাকে উপভোগের একটা জিনিষ হিসাবে দেখা হয়। আমি এমন একটা দেশে আছি যেখানের সব থেকে নিরাপদ আর সাংস্কৃতিক স্থানে মহিলাদের আক্রমন করা হয়।

জাঞ্জান১৩৮৭ ব্লগ জাঞ্জান বিশবিদ্যালয়ের ছাত্ররা শুরু করেছিল পাঠকদের তাদের বিক্ষোভের সর্বশেষ ব্যাপারগুলো ব্যাপারে জানানোর জন্য। এই ব্লগে আমরা পড়েছি যে ১৫০০ ছাত্র একটা পিটিশন সই করেছে যেখানে তারা বিজ্ঞান মন্ত্রীর কাছে দাবি করেছে জাঞ্জান বিশবিদ্যালয়ের প্রেসিডেন্টকে অপসারন করতে। ব্লগে বিভিন্ন বিক্ষোভের বেশ কিছু ছবি আর ভিডিও প্রকাশিত হয়েছে।

সানো দাবি করেছে (ফার্সী ভাষায়) যে ভাইস প্রেসিডেন্ট মেয়েটার উপর চাপ দিয়েছিল তার সাথে যৌন সম্পর্ক স্থাপনের জন্য আর ৭ মাসের একটা অস্থায়ী বিয়ে চেয়েছিল। ব্লগার আরো বলেছেন এর আগে এই ধরনের ঘটনা আরো হয়েছে।

টুরিয়ান বলেছে যে মজার ব্যাপার হলো যে ভাইস প্রেসিডেন্ট মাদাদি যিনি এমন অনৈতিক কাজ করেছেন তিনি কয়েক সপ্তাহ আগে এসোসিয়েশন অফ ইসলামিক স্টুডেন্টসদের বলেছিলেন যে অনৈতিক কাজের জন্য তাদেরকে নিষিদ্ধ করে দেয়া হবে!

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .