The Global Voices Lingua project hopes to bring GV content to new linguistic audiences - Details

Also in:

2007-08 মাস অনুযায়ী আর্কাইভ

   

2007-08-28

চীনঃ গ্রামাঞ্চলে ব্লগিংয়ের আগমন

২০০৪ এর এক বিকালে ২৪ আওয়ার অনলাইনের ৫০ বছর বয়স্ক এবং দপ্তর নির্বাহী হিসেবে কর্মরত ব্লগার ঝ্যাং শিহে বেইজিংয়ের শহরতলীতে একটি হিংস্র হত্যাকান্ড দেখেন। পুলিশের ইমার্জেন্সি হটলাইনের ঠান্ডা ব্যবহারে বিরক্ত হয়ে তিনি নিজেই ঘটনার বিবরন টুকে রাখেন এবং পরবর্তীতে তা ছবিসহ নিজের ব্লগে প্রকাশ করেন এবং পুলিশদের এই দায়িত্ব ...

2007-08-26

বাক স্বাধীনতা ,
সাইবার এক্টিভিজম

দ্যা কমিটি টু প্রটেক্ট ব্লগারস (সিপিবি) হচ্ছে সারাবিশ্বের ব্লগারদের মুক্ত কন্ঠ ও ব্যক্তিগত স্বাধীনতা নিশ্চিত করার জন্যে গঠিত প্রথম সংগঠন। এটি ১ বছর নির্লিপ্ত থাকার পর আবার ফিরে এসেছে আরও বেশী শক্তি নিয়ে। সিপিবি বলছে “আমাদের প্রাথমিক উদ্দেশ্য হচ্ছে নিগৃহীত ও ভীতির মধ্যে থাকা ব্লগারদের নিয়ে এবং ব্লগের জন্য ভীতিজনক বিষয়গুলো সম্পর্কে তথ্যের একটি সমৃদ্ধ ভান্ডার তৈরি করা যা তাদেরকে এ অবস্থা থেকে বের করে আনায় কাজে লাগবে”। নতুন ওয়েবসাইটটি দেখার জন্যে এখানে ক্লিক করুন committeetoprotectbloggers.org। আপনি যদি একজন ফেসবুক ব্যবহারকারী হন তবে কমিটি টু প্রটেক্ট ব্লগারস এর ফেসবুক দলে যোগ দিন।

- সামি বেন ঘারবিয়া

2007-08-24

হং কং (চীন)

হংকংয়ের ব্যাপ্টিস্ট বিশ্ববিদ্যালয় নয় বছরের একটি প্রতিভাধর ছেলেকে ভর্তি করেছে। উইলসিন এটিকে খুবই হাস্যকর মনে করছেন কারন ছেলেটিকে প্রতিভা দেখানোর জন্যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবার দরকার নেই। এবং হংকংয়ের বিশ্ববিদ্যালয়ের কষ্টকর জীবন তার শিশু জীবনের সমস্ত আনন্দকে কেড়ে নেবে।

এরিন্নিস মনে করছেন যে বিশ্ববিদ্যালয়টি এই ছেলেকে বিজ্ঞাপনের জন্যে ব্যবহার করছে কারন ইতিমধ্যে স্থানীয় সংবাদপত্রগুলো এ সংবাদ বড় করে ছাপিয়েছে।

জার্মানী

পেশাস জিপসী গিতান ব্লগ ১৯৪৪ সালে নাৎসী বাহিনী দ্বারা রোমা জনগোষ্ঠী নিধন নিয়ে লিখছেন: “রোমারা খুব কমই লিখিত রেকর্ড রাখত। বংশের পূর্বসুরীদের তারা মনে রাখত এবং তাদের কথা মুখে মুখে ছড়াত। মৃত্যু ক্যাম্পগুলোতে যাদের নিধন করা হয়েছে তারা শুধু মারাই যাননি, তারা এবং তাদের পূর্বসূরীরা বর্তমান জগৎ থেকে হারিয়ে গেছে..একেবারেই।”

-ভেরোনিকা খখলোভা

গায়ানা: জর্জটাউন বন্যার পানিতে ডুবে গেছেছবি post

"এই দেয়ালের পেছনেই দেমেরারা ক্রিকেট ক্লাব, অল্প বৃষ্টিতেই সেখানে পানি জমে যায়.. এটা মনে হয় এখন হ্রদে পরিনত হয়েছে।", মন্তব্য করছেন গায়ানায় অবস্থানরত ত্রিনিদাদের ফ্লিকার ইউজার সেনেট। উপরোক্ত ছবির ক্যাপশনে তিনি আরও লিখছেন: আজ সকালে উঠে দেখি আমার বাড়ীর গেট পর্যন্ত পানি। সারা শহরেই এই অবস্থা, কারও কারও নীচতলার মেঝে পানিতে ...

লেবাননঃ সামনের প্রেসিডেন্ট নির্বাচন

লেবানিজ সংবিধান অনুযায়ী বর্তমান প্রেসিডেন্টের সময় শেষ হওয়ার অন্তত এক মাস আগে সংসদকে একজন নতুন প্রেসিডেন্ট নির্বাচন করতে হবে। এই বছরের নভেম্বরে বর্তমান প্রেসিডেন্ট এমিলি লাহুদের মেয়াদ শেষ হবে। তাই এটি স্বাভাবিক যে লেবানীজ ব্লগে এই নির্বাচন নিয়েই বেশি আলোচনা হবে। গত সপ্তাহে সংবাদ মাধ্যমে ইশারা দেয়া হয়েছিল যে লেবানীজ সসশ্ত্র ...

সিরিয়া: ব্লগারদের ক্যামেরায় দেখাছবি post

হোভিক এবং আব্দ উত্তর সিরিয়ার আলেপ্পো অন্চলের দুই বন্ধু। তারা সিরিয়ার ব্লগোস্ফিয়ারের দুজন অগ্রনী ফটোব্লগার। হোভিক এবং আব্দের ফটোব্লগ দুটি সিরিয়া লুকস এবং সিরিয়া উইন্কস হচ্ছে সিরিয়ার অনলাইন শোরুম। মৃত শহরগুলো: এ দুজনের কাছেই গর্ব করার মত চমৎকার সব ছবি আছে মৃত শহর নামের এই ঐতিহাসিক স্থানগুলোর। হোক সে শুকরানিয়ার বাইজান্টাইন ...

2007-08-23

নাইজেরিয়া

ব্ল্যাক লুকস ব্লগ বড় তেল কোম্পানী শেভরনের বিরুদ্ধে মামলার কথা লিখছে: “আট বছর অপেক্ষার পর অবশেষে আমেরিকায় শেভরন কোম্পানীকে ১৯৯৮ এবং ১৯৯৯ সালে নাইজার ডেল্টায় গ্রামের মানুষদের হত্যার জন্যে কাঠগড়ায় আনা হচ্ছে।”

মিশর

মিশর থেকে দ্যা বিগ ফারাও লিখছে যে নিশিদ্ধ ঘোষিত মেয়েদের খৎনা করার সংস্কৃতি হচ্ছে “ধর্মীয় সংস্কৃতির অভিশাপ”।

জাম্বিয়া

জাম্বিয়ার বহু লোকই শুধু গাড়ী এবং আইপডের মালিক হতে চায়, লিখছেন পজিটিভলি জাম্বিয়ান, কিন্তু যেহেতু দাতাদের অর্থ পাওয়া যায় তাই তারা সেবামূলক প্রতিষ্ঠান গড়ে দারিদ্রতা দুরীকরনের কথা বলে।